ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৯:৫০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান ও নিহতের স্বজনরা জানান, গত ১৮ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা খাতুন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে গৃহবধুর মৃত্যু হয়।

এর আগে ২২ আগস্ট বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মাদ্রাসা ছাত্র আলমগীর গাজী।

-জেডসি