ডেঙ্গু পরিস্থিতি:পরপর দুদিন রেকর্ড রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। পরপর দুই দিন ডেঙ্গু আক্রান্তের দিক থেকে দেশে নতুন রেকর্ড হয়েছে। গত শুক্রবার থেকে গত শনিবার পর্যন্ত ৯৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সংখ্যা বেড়ে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত। একই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪০২। চলতি বছরে একসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এই বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪৯ জন। মারা গেছেন একজন।
ঢাকার বাইরে বাড়ছে সংক্রমণ
কীটতত্ত্ববিদদের মতে, একসময় এডিস মশার প্রাদুর্ভাব মূলত শহরকেন্দ্রিক থাকলেও নগরায়ণের বিস্তারের সঙ্গে এটি এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। গ্রামাঞ্চলেও এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, গ্রামেও এখন এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ বেড়েছে। দুই-তিন দশক আগে ঢাকার যেসব এলাকায় নিয়মিত পানির সংকট ছিল, সেসব এলাকায় মানুষ ড্রাম বা বিভিন্ন পাত্রে পানি সংরক্ষণ করতেন।
পুরান ঢাকা ও এলিফ্যান্ট রোডের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব পাত্রে জমে থাকা পানিতে মশার প্রজননের সুযোগ তৈরি হতো। এখন শহরের পাশাপাশি গ্রামেও বিভিন্নভাবে পানি জমিয়ে রাখার প্রবণতা বেড়েছে। ফলে এডিস মশার বিস্তারের সুযোগও বাড়ছে।
- শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- ছাদবাগান থেকে মাসে লাখ টাকা আয় শারমিনের
- ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’
- নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি
- নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী
- গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
- দেশের বাজারে কমলো সোনার দাম
- ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালালেন নারী
- ডেঙ্গু পরিস্থিতি:পরপর দুদিন রেকর্ড রোগী
- নেপালে বন্যা: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
- চির তরুণ থাকতে যে ফল খেতে পারেন
- দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ,বছরে মিলবে কোটি টাকা
- সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
- বেঁচে ফেরা ৯৭ বছরের বৃদ্ধা এখন নেপালের নতুন প্রতীক
- বিদ্যুৎ আছে, নাকি নেই—এই ব্যর্থতার দায় কে নেবে?
- লোডশেডিংয়ে নাকাল সারাদেশ: ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- নেপাল-চীনে ভয়াবহ বন্যায় প্রায় ৭০০ প্রাণহানী, নিখোঁজ ৩ হাজার
- ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় লন্ডন: সারাহ কুক
- ‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায়
- সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস
- খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২








