ডেল্টার বিরুদ্ধে ফাইজারের চেয়ে বেশি কার্যকর মডার্না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের ডেল্টা ধরনে কাঁপছে পুরো বিশ্ব। অনেকে করোনা টিকার দুই ডোজ নেয়ার পরও আক্রান্ত হচ্ছে এই ধরনে। সেক্ষেত্রে এই ধরনটি রুখতে কোন টিকা কতটুকু কার্যকর তা নিয়ে ইতোমধ্যেই গবেষণা শুরু হয়ে গেছে। সম্প্রতি তেমনই এক গবেষণার তথ্য সামনে এসেছে। খবর রয়টার্সের।
ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার ও মডার্না টিকার মধ্যে কোনটি বেশি কার্যকর তা নিয়ে গবেষণা করেছেন মার্কিন বিজ্ঞানীরা। দেশটির মায়ো ক্লিনিক হেলথ সিস্টেম ৫০ হাজার রোগীর ওপর ওই গবেষণায় চালায়। সেখানে তারা দেখতে পান, ডেল্টার বিরুদ্ধে ছয় মাস পরই কার্যকারিতা কমতে থাকে ফাইজার ও মডার্না টিকা।
তবে তারা বলছেন, যারা ফাইজারের টিকা নিয়েছেন তাদের মধ্যে এই পরিবর্তনটা খুবই উল্লেখযোগ্য। অর্থাৎ ফাইজারের চেয়ে মডার্না টিকা বেশি কার্যকর ডেল্টার বিরুদ্ধে। তবে এই গবেষণা এখনও পিয়ার-রিভিউ করা হয়নি। গবেষকরা দেখতে পান মডার্না টিকা নেয়ার ছয় মাস পর এটির কার্যকারিতা কমে গেলেও সেটি ফাইজারের চেয়ে বেশি সুরক্ষা দেয়।
বিজ্ঞানীরা দেখতে পান, ২০২১ সালের জানুয়ারিতে মডার্না টিকার নেয়ার পর কার্যকারিতা ছিল ৮৬ শতাংশ। জুলাই মাসে সেটি কমে ৭৬ শতাংশ হয়। অথচ একই সময়ে ফাইজারের টিকার কার্যকারিতা ৭৬ শতাংশ থেকে কমে ৪২ শতাংশ। সেক্ষেত্রে ডেল্টা ধরনের বিরুদ্ধে মডার্না টিকা ফাইজারের চেয়ে বেশি সুরক্ষা দেয় বলে জানিয়েছেন তারা।
এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ম্যাসাচুসেটস ভিত্তিক ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান এনফারেন্সের ডা. ভেঙ্কি সুন্দরাজন। তিনি বলেন, যারা বুস্টার ডোজ নিতে চাইছেন- বিশেষ করে যারা শুরুতে জনসন অ্যান্ড জনসন বা ফাইজারের টিকা নিয়েছেন, তারা ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা পেতে মডার্নার টিকা নিতে চাইতে পারেন।
-জেডসি
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










