ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২১:২২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ডেল্টা সংক্রমণ বাড়ালেও লকডাউনে ফিরবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ডেল্টা ধরণের করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না। দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি রোববার এ কথা বলেছেন। 
সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। এবিসি’র ‘দিস উইক’কে তিনি বলেছেন, যথেষ্ট লোককে টিকা দেয়ায় গত শীতের মত তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না। 
ডেল্টার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে।
কিন্তু ফাউচি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারও লকডাউনে যাচ্ছি।
এদিকে তীব্র সংক্রামক ডেল্টা ধরণের কারণে চীন ও অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডউন জারি করেছে। 
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন তাদেরও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে। 
তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে  আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশংকার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেয়া লোকজনের করোনার ঝুঁকি কম। তবে সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না। 
টিকা যারা নেয়নি তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি বলে ফাউচি উল্লেখ করেন।