ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ৭:৫৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু

ঢাকায় হালকা বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে  

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

হালকা বৃষ্টির প্রভাবে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কমতে পারে।

সকাল ৭টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয ৮৩ শতাংশ।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।