ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঢাকার আকাশে রোদ, রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

ঢাকার আকাশে রোদ, রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

ঢাকার আকাশে রোদ, রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

আজ শুক্রবার রাজধানীর আকাশে রোদের দেখা মিলেছে। ঠান্ডাও কমেছে অনেকটা। স্বস্তিবোধ করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ঢাকার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলেও ঠান্ডার তীব্রতা কমেছে।

এদিকে রংপুর বিভাগের দু’এক জায়গায় আজ হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৮ এবং সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ১০০ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।