ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৯:১০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ঢাকার পথে ড্রিমলাইনার `অচিন পাখি`

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ 'অচিন পাখি' ঢাকার পথে রওনা হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা ৩০ মিনিটের উড়াল শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৭টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে এটি রওনা দিয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এভারেট এয়ারফিল্ড ত্যাগ করে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনারটি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন আছে।

জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উড়োজাহাজ দুইটি উদ্বোধন করবেন। বিমানের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করবেন তিনি।

-জেডসি