ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা।
সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সানিয়া তহমিনা বলেন, ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে পড়া খুবই উদ্বেগজনক। তাই ডেঙ্গু রোধে ব্যবস্থা নেয়া হয়েছে। আজ থেকে ডেঙ্গু পরীক্ষার কিট জেলা-উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, শাহজালাল বিমানবন্দর, বেনাপোল স্থলবন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষার জন্য যে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করছে, তা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা তদারকির জন্য ১০টি মনিটরিং টিম কাজ করছে।
কেবল ঢাকা নয়, এখন বিভিন্ন জেলা-উপজেলায়ও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। জ্বরে আক্রান্ত হয়ে অনেকে স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছেন। অবস্থা গুরুতর হলে আনা হচ্ছে ঢাকায়। এসব রোগী, ঢাকায় এসে বা ঢাকা থেকে গিয়ে আক্রান্ত হচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায়, সারাদেশের মানুষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, ডেঙ্গুর ভাইরাস চার থেকে ছয়দিন মানুষের শরীরে সক্রিয় থাকে। তাই, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে কামড়ে সেই মশা সুস্থ কাউকে কামড়ালে ভাইরাস তার শরীরেরও ছড়িয়ে পড়ে।
তাই কারো ডেঙ্গু জ্বর হলে পুরোপুরি না সারা পর্যন্ত, চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জ্বর পুরোপুরি না সারা পর্যন্ত, জায়গা পরিবর্তন না করার পরামর্শ দেন তিনি।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







