ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিেয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এসইও রেজাল্টস অ্যান্ড এভিডেন্স ম্যানেজার। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সামাজিক গবেষণা, কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ মেথড এবং ডেটা ইন্টারপ্রেটেশন ও প্রেজেন্টেশন আছে, এমন বিষয়ে অন্তত একটি ডিগ্রি থাকতে হবে।

সোশ্যাল রিসার্চ মেথডোলজি নিয়ে কাজ করে, এমন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা ম্যানেজমেন্ট ও ইভ্যালুয়েশনে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর সপ্তাহে ৩৬ ঘণ্টা কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : বছরে মূল বেতন ২৭ লাখ ৭ হাজার ৫৭৭ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৩।