ঢাকা, শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ ৫:৩০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত, ট্রাইব্যুনাল গঠন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান

ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার দনিয়া, মদিনাবাগ, রায়েরবাগসহ বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।


সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।