ঢাকার যে দুটি এলাকা ঝুঁকিপূর্ণ জানাল আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
নভেল করোনাভাইরাস সংক্রমণে রাজধানী ঢাকার দুটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ঝুঁকিপূর্ণ এলাকা দুটি হলো- বাসাবো ও মিরপুর এলাকা।
আজ রোববার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে ঢাকার বাসাবো ও মিরপুর বিশেষ করে মিরপুরের টোলারবাগকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকা দুটিতে এ পর্যন্ত ২২ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।’
এ দুটি এলাকায় কেবল রোগী নয়, রোগীর সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘এলাকা দুটিতে যাদের মধ্যে মৃদু লক্ষণ দেখা যাচ্ছে তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। যাতে আক্রান্তদের মাধ্যমে করোনাভাইরাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে না পারে।’
‘আমাদের প্রথম থেকেই কৌশল ছিল রোগী শনাক্ত হওয়ার পর দ্রুত আক্রান্তকে আইসোলেশনে রাখা। আমরা সেই প্রস্তুতি অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি সবার প্রতি অনুরোধ রাখব, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে’, বলেন আইইডিসিআর পরিচালক।
আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত ৮৮ জনের মধ্যে ১১ জনই রাজধানীর মিরপুর এলাকার। এ ছাড়া বাসাবো এলাকায় ৯ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মারা গেছেন ৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।
এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











