ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৫১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকার কারণে গরমের অনুভূতি আগের মতোই থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সংস্থাটি জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও বরিশালের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।