ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:২২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ঢাকাসহ ৪ দেশে বিমান চলাচলে ফের নিষেধাজ্ঞা আমিরাতের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের নিষেধাজ্ঞা আবারও বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গেও আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আমিরাতের সব ধরনের ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ এই চার দেশের নাগরিকরা নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে যেতে পারবেন। তবে আমিরাতে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে তাদের।
এর আগে, গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। পরে ২৯ জুন বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ওই সময় আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ)এক বিবৃতিতে জানায়, মালবাহী কার্গো ফ্লাইট এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইটসমূহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। তবে আমিরাতের নাগরিক, কূটনীতিক এবং গোল্ডেন ভিসাধারীরা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটিপিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।