ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ঢাকায় আগুনে স্ত্রী-সন্তানের পর মারা গেল স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০১ এএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণের পর লাগা আগুনে স্ত্রী  ও সন্তানের পর মারা গেল স্বামীও। শেষ হয়ে গেল একটি পরিবারের সকল স্বপ্ন।

আগুনে দগ্ধ সাত মাস বয়সি শিশু তামিম ও মা মিনার মৃত্যুর পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তামিমের বাবা মানিক মিয়া (৩৫)। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানা গেছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর ২টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মিনা মারা যান। মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটে তামিম মারা যায়।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ড ঘটে।