ঢাকায় আজও বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় অস্থায়ীভাবে এ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে সারাদেশেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী সময়ে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলভাগে অবস্থান করছে এবং ক্রমে দুর্বল হচ্ছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়।
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার অন্তত ৩০
- নারীর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকানোর আহ্বান
- জামালপুর সদর হাসপাতালের বেহাল দশা
- এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট
- রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ডা. জুবাইদা
- ঢাকায় আজও বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
- দূষিত শহরের শীর্ষে লাহোর, ঢাকা ১৯তম
- শর্টবোর্ড সার্ফিংয়ের হিটে ফাতেমা তৃতীয়
- জাতিসংঘ সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
- ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি কোটা ৩০ ভাগ
- ৪৬-এও বিয়ের তাড়া নেই রাইমা সেনের
- রাশিয়ায় ড্রোন হামলায় শিশুসহ আহত ৮
- গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- আখতার হুসেন: কিশোর লেখার এক আপন মানুষ
- আজ ও কাল হজের টাকা জমা নিতে ব্যাংক খোলা
- শিক্ষকতা থেকে নেতৃত্বে সেলিনা পলি খানম
- আলোচিত সেই বিউটি রানী পাল হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
- শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই
- ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
- সাহায্য চাইছিল পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
- শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ
- ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নারীসহ ৯জনের প্রাণহানী
- প্লাটিলেট বাড়াবে যেসব খাবার
- রাজধানীতে আজ সকালে এক পশলা বৃষ্টি
- এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট
- চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা
- রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ডা. জুবাইদা
- নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
- টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশ








