ঢাকায় আসছেন বিশ্বের ১০০ সফল নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সারা বিশ্বের একশজন সফল, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ নারীদের নিয়ে গঠিত সংগঠন জি-১০০, যারা বৈষম্য দূর করে সমতার পৃথিবী নির্মাণের লক্ষ্যে বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন সংস্থার সাথে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী নারীদের জন্য একটি বৈষম্যহীন ও প্রগতিশীল পরিবেশ তৈরির দৃষ্টিভঙ্গি নিয়ে, জি-১০০-এর সাথে আছে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সমাজসেবী এবং উদ্যোক্তারা। তাদের নিয়েই এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জি-১০০-এর প্রথম সম্মেলন।
আগামী ২১ ও ২২ নভেম্বর রাজধানীর ওয়েস্টইন হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জি-১০০-এর স্বাস্থ্যসেবা ও সুস্থতার গ্লোবাল চেয়ার এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ফারজানা চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'টুগেদার উই থ্রাইভ'-এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশে জি-১০০-এর প্রথম সম্মেলনটি ২১ ও ২২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ নভেম্বর বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে নারীদের স্বাস্থ্যসেবা এবং সুস্থতার বিষয়ে মতামত বিনিময়ের একটি অধিবেশনের মাধ্যমে সম্মেলন শুরু হবে। পরবর্তীতে নারীদের স্বাস্থ্যসেবা এবং সুস্থতার উপর আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে জি-১০০-এর বিভিন্ন গ্লোবাল চেয়ার এবং বিশিষ্ট প্যানেল সদস্যরা তাদের মতামত ব্যক্ত করবেন। সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি।
সম্মেলনের প্রথম দিনটি নৈশভোজ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের জি-১০০ সদস্যদের স্বীকৃতি দিয়ে শেষ হবে। ২২ নভেম্বর সম্মেলনের দ্বিতীয় দিন, প্রান্তিক জনগোষ্ঠীর সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচী নামক একটি ফ্ল্যাগশিপ প্রকল্পের উপর একটি আলোচনা সভার মাধ্যমে শুরু হবে। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটি নৈশভোজের মাধ্যমে দুইদিন ব্যাপী এই সম্মেলনের সমাপ্তি হবে, যেখানে পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই দিন “ফোস্টারিং উইমেনস হেলথকেয়ার অ্যান্ড ওয়েলনেস ফর এ রেসিলিয়েন্ট ফিউচার" শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে, যেখানে প্যানেলিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কীভাবে এসডিজি ৩ এবং ৫ অর্জন করা যায় সে বিষয়ে আলোচনা করবেন ও মতামত ব্যক্ত করবেন।
জি-১০০-এর লক্ষ্য হলো, বিভিন্ন সরকার এবং বিশ্বব্যাপী প্রভাবশালী সংস্থাগুলির সচেতনতা ও সমর্থনের সাথে সাথে সুচিন্তিত নেতৃত্ব এবং সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী নারী ও পুরুষের সম্মিলিত দৃষ্টিভঙ্গি একত্রিত করে একটি প্রগতিশীল ও সমতার পৃথিবী গড়তে কাজ করে যাওয়া। জি-১০০-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. হারবিন অরোরা রায় তার বাংলাদেশে সফরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। যা আগামী ২৩-২৪ নভেম্বর ২০২২-এ ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২-এর একটি অংশ।
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











