ঢাকা, রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড দেশের বাজারে কমল সোনার দাম ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী

ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ঘরের ভেতরে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা আকস্মিক গুলিতে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।


গুলিবিদ্ধ জেসমিন বেগম (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে পরিবারটি দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকে।


জেসমিনের ছেলে মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, তারা দারুস সালামের মাদবরবাড়ি মসজিদের পাশে একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। তার বাবা আব্দুল মান্নান পেশায় দিনমজুর। শনিবার রাত সাড়ে আটটার দিকে তার মা ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। ওই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার ডান হাতে লাগে। গুলির শব্দ ও মায়ের আর্তচিৎকারে তিনিসহ পরিবারের সদস্যরা দ্রুত ঘরে ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তবে ঠিক কী কারণে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছেন, তা জানেন না তিনি। এমনকি সুনির্দিষ্ট কোনো কারণ বা শত্রুতার কথাও জানাতে পারেননি তার পরিবারের বাকি সদস্যরা।


ভুক্তভোগীর স্বামী আব্দুল মান্নান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।