ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।
মোস্তফা কামাল পলাশ জানান, চট্টগ্রাম বিভাগের দিক থেকে ধীরগতিতে অগ্রসর হওয়া বৃষ্টিবাহী মেঘ ও বজ্রঝড় বর্তমানে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে। এই বজ্রঝড় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টিবাহী মেঘ ধীরগতিতে অগ্রসর হওয়ায় ঢাকার ওপর বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় বজ্রপাতের সময় নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- মৃত্যু ৫, বছরের সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে
- সা. পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই, ‘দ্য মাদারস মনস্টার’-এর বাজিমাত
- বামপন্থীদের জয়: প্রথম অভিবাসী মেয়র পেতে যাচ্ছে বার্লিন
- ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
- এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
- গরম গরম চা-কফি পান করছেন? ঝুঁকির কথা জানাল গবেষণা
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- প্রণমী দাসের শখ ও স্বপ্নের উদ্যোগ ‘গার্গী’
- যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- কবি কুসুমকুমারী দাশের জন্মদিন আজ
- প্রযুক্তিভিত্তিক মাছ প্রক্রিয়াজাত ও বিক্রিতে সফল লিজা
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
- প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
- আলিমার পর ইমরানের আরও দুই বোন গ্রেফতার
- অভিনয়কে পেশা হিসেবে নেব তা ভাবিনি: সাদিয়া আয়মান
- গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড, স্ত্রীর ১ দিন
- গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি
- কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানী
- তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- জাপানে আঘাত হানল টাইফুন `দুজুয়ান`: ৩০০টি ফ্লাইট বাতিল
- পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা-বিপত্নীক
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭









