ঢাকা, সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ ১১:০১:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরাও চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক ফরিদা পারভীনের প্রয়াণ দিবস:যে স্বপ্ন রেখে গেছেন ‘লালনসম্রাজ্ঞী’

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।


গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।


এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সারাদেশের জন্য গতকাল রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।


তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে বৃষ্টি হলেও গরমের অনুভূতিতে তেমন স্বস্তি নাও মিলতে পারে।