ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সারি-সারি জারুল ফুটেছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
বর্ষার ভরা মৌসুমেও যেন তাপদাহের কমতি নেই। তারপরও প্রকৃতির মাঝে নানা ফুলের রূপ-রস মনে বইয়ে দেয় এক প্রশান্তির সুবাতাস।
পিচঢালা প্রাণহীন ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে বসেছে সবুজ প্রকৃতি। সড়ক বিভাজনের ওই স্থানটিতে ফুটে আছে সারি-সারি ‘বাংলার চেরি’ ফুল খ্যাত মায়াবী জারুল।
এরই মাঝে বনজ জারুল বৃক্ষে গ্রীষ্মে ফোটা অসম্ভব সুন্দর বেগুনি রঙের মায়াভরা থোকা থোকা জাল ফুল তপ্ত দুপুরে মগ ডালে বসে আকাশের সাথে যেন গড়েছে ভাললাগার সখ্যতা।
করোনার এই ধারাবাহিক লকডাউনে মহাসড়কে যানবাহন চলছিল সীমিত। এই সুযোগে ছয় পাঁপড়ির মাঝে হলুদ রংয়ের পরাগ বিশিষ্ট মায়াবী জারুল ফুলের ছোঁয়ায় প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। পিচঢালা কালো মহাসড়কের মাঝে সবুজে মন মাতানো তপ্ত এক উদাসী দুপুরেও জারুল ফুলের আভায় সড়কে লেগেছে নৈস্বর্গিক ছোঁয়া।
মহাসড়কের কুমিল্লা অংশে নানা প্রান্তে জারুলের জয়জয়কার। মহাসড়কের মাঝে জারুলের নয়নাভিরাম দৃষ্টি নন্দন রঙ ও রূপ যেন বুলিয়ে দিচ্ছে ভালবাসার পরশ। যানবাহনের যাতায়াতে বাতাসের দোলায় মন ভরিয়ে দিচ্ছে চালক, যাত্রী ও পথচারীদের।
অধিকাংশ জারুল গাছ প্রাকৃতিক ভাবেই বেড়ে উঠে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে রূপান্তরের পাশাপাশি সড়ক বিভাজনের মাঝে ফলজ, বনজ, ওষুধি গাছের পাশাপাশি রোপণ করা হয়েছে নানা প্রজাতির ফুলগাছ। কিন্তু সৌন্দর্য বিলাতে ফুল গাছের চেয়ে পিছিয়ে নেই জারুলও। ওই বনজ গাছে ফোটা ফুলের শোভায় মহাসড়কে যোগ হয়েছে নয়নাভিরাম সৌন্দর্য্য।
মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন থেকে কুটুম্বপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে শতশত জারুল গাছে ফুটে আছে রাশি রাশি ফুল।
পরিবহনের যাত্রী থেকে শুরু করে পথচারীরা জারুলের সৌন্দর্য উপভোগ করতে আচমকা থমকে দাঁড়াতে দেখা গেছে। শত ব্যস্ততার মাঝেও জারুল ফুলের সাথে ফ্রেম বন্দি কিংবা খানিক সময় কাটিয়ে সুখানুভূতি প্রাপ্তির যেন তাদের অসামান্য প্রয়াস।
বিভিন্ন তথ্য বলছে, জারুলের ইংরেজী নাম প্রাইড অব ইন্ডিয়া এবং বৈজ্ঞানিক নাম লেজারস্ট্রমিয়া স্পেসিওজা। বৈজ্ঞানিক নামটির প্রথম অংশ এসেছে সুইডেনের অন্যতম তরু অনুরাগী লেটারস্ট্রমের নাম থেকে। শেষাংষটি এসেছে ল্যাটিন শব্দ স্পেসিওজা। যার বাংলা হলো সুন্দর।
জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জারুলের সন্ধান মেলে। এই পাতা ঝড়া বৃক্ষ শীতকালে পত্র শূন্য থাকে। বসন্তে নতুন গাঢ় সবুজ পাতা গজায়। গ্রীষ্মে ফুটে অসম্ভব সুন্দর থোকায় থোকায় ফুল। দূর থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করে জারুল। ২০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এই জারুল গাছ। রয়েছে তার নানা প্রকার ভেষজগুণও। তারপরও জারুল গাছ রোপণে আগ্রহ নেই অধিকাংশ মানুষের। প্রাকৃতিক ভাবে বাড়ির পাশে জারুল গাছ বেড়ে উঠলে তা রাখতেও চায় না অনেকে। তাই জারুল অবহেলিত বৃক্ষও বটে।
এ ব্যাপারে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহেরুন নেছা জানান জারুলকে ‘বাংলার চেরি’ বলা হয়। গাঢ় সবুজ পাতার উপরে বেগুনি রঙয়ের পাঁপড়িতে ফোটা জারুল ফুল গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত থাকে।
তিনি আরো জানান, জারুলের ভেষজ গুণও রয়েছে। জ্বর, অনিদ্রা, কাশি ও অজীর্ণতায় জারুল খুবই উপকারী। বাতের ব্যাথায় জারুল গাছের পাতা বেটে প্রলেপ দেয়া হয়। শিকড় সিদ্ধ করা পানি মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি ভালো হয়। ডায়বেটিস রোগেও এর বীজ, ছাল ও পাতা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাই প্রকৃতিকে সুন্দরভাবে সাজাতে এবং ভেষজ ওষুধ হিসেবে জারুল গাছ রোপন করা প্রয়োজন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



