ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট, দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আর এতে করে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক।ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে আটকা থেকে মানুষের নাভিশ্বাস উঠেছে। চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা গরমে অতিষ্ঠ হয়ে চরম কষ্টে সময় পার করছেন।
মহাসড়কের বঙ্গবন্ধুসেতু থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।রোববার ভোর থেকে এই মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ভোর থেকে সকাল পর্যন্ত কমপক্ষে ৪-৫ বার বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ করছে সেতু কর্তৃপক্ষ। সেতুর উপরে লক্কর ঝক্কর বেশ কয়েকটি গাড়ি বিকল হয় এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের অংশ গাড়ি টানতে না পারায় টোল বন্ধ করে কর্তৃপক্ষ। আর এতেই এতেই দীঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হয়েছিল। পরে ওই গাড়িগুলোকে রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ। এছাড়াও বৃষ্টিপাতের কারণ ও এলেঙ্গায় দুই লেনের সড়কের অবস্থা খারাপ হওয়ায় এখানে গাড়ির গতি কমে আসে। এর ফলে গাড়িগুলো ঠিক মতো টানতে পারে না।
অপরদিকে যানবাহনের বাড়তি চাপ এবং চালকদের প্রতিযোগিতা ও খেয়াল খুশিমত গাড়ি চালানোর কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
শুক্রবার দিনভর থেমে গাড়ি চলাচল করেছে। তবে শনিবার ভোর থেকে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। ১০ হাত দূরে গিয়ে প্রায় এক দেড় ঘন্টা গাড়ি আটকে পড়ছে। যা শনিবার দিনভর ও রাতভর মহাসড়কে যানজট অব্যহত থাকে। আর এই যানজট রোববার পর্যন্ত অব্যহত রয়েছে।
এদিকে যানযটে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ করছে। তারা সড়কে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, ভোর থেকে সকাল পর্যন্ত কমপক্ষে ৪-৫ বার টোল আদায় বন্ধ করছে সেতু কর্তৃপক্ষ। সেতুর উপরে বেশ কয়েকটি লক্কর ঝক্কর গাড়ি বিকল হওয়ায় গাড়িগুলো সরিয়ে নিতে একটু সময় লাগে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের অংশ গাড়ি টানতে না পারায় টোল বন্ধ করে কর্তৃপক্ষ। আর এতেই এতেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় শনিবার, সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পযন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৩ হাজার ১২০টি যানবাহন পারাপার হয়েছে। যানবাহনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গের দিকে যায় ২১ হাজার ৮২১টি এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে ঢাকার দিকে যায় ১১ হাজার ২৯৯টি।
-জেডসি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










