ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২:১৩:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল আপাতত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় বেবিচক জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ ঘোষণা করা হয়।

ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভিভিন্ন সামরিক স্থাপনা ঘাঁটিতে ঘামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন 'ফতেহ খাইবার' নামে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু হয়েছে বলেও জানা গেছে।