ঢাবি : হলে ফিরেছেন ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১২ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার বিচারসহ চার দফা দাবীতে রোববার মধ্যরাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের ছাত্রীরা অবস্থান নিয়েছিলেন ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভেতরে। শেষ পর্যন্ত আজ ভোর ৬টার দিকে তারা হলে ফিরে গেছেন।
এর আগে নিজ নিজ হলে ফিরিয়ে নিতে ঢাবি প্রক্টর ও ছাত্রী হলগুলোর প্রভোষ্টরা ভোর ৪টার পর থেকেই টিএসসিতে এসে ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও তারা তাদের সঙ্গে হলে ফিরে যাননি। শিক্ষকদের সঙ্গে হলে না ফিরলে তাদের বিরেুদ্ধ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছিলেন তারা।
ছাত্রীদের দাবি ছিল আন্দেদোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার বিচার, ঢাবি ক্যাম্পাস থেকে অবিলম্বে পুলিশ প্রত্যাহার, আন্দোলন থেকে আটক হওয়া শিক্ষার্থী ও চকরিপ্রার্থীদের মুক্তি এবং বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার।
রোববার শাহবাগে কোটা সংস্কারের দাবীতে আন্দেদোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করার পর থেকেই আন্দেদোলনকারীরা ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায় অবস্থান নেয়। তারা ঢাবি উপাচার্যের বাসভবনেও ভাংচুর চালান। এক পর্যায়ে তারা অবরুদ্ধ হয়ে পড়েন টিএসসি ও কার্জন হল এলাকায়। এর মধ্যে কোটা সংস্কারের আন্দোলনে একাত্মতা পোষণ করা ঢাবি ছাত্রীদের প্রায় সবাই অবরুদ্ধ হন টিএসসির ভিতরে।
এ সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দিবাগত মধ্যরাতে ঢাবি প্রক্টর একাধিকবার টিএসসিতে অবরুদ্ধ শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় অল্প কয়েকজন টিএসসি থেকে বেরিয়ে আসতে পারলেও আন্দোলনকারীদের বেশিরভাগই টিএসসির ভেতর আটকে পড়েন।
প্রক্টর নিজেও বলেন, ছাত্রীদের নিজ নিজ নিজ হলে নিরাপদ ফিরিয়ে নিয়ে যাওয়াটাই অগ্রাধিকার পাবে। টিএসসির ভেতরে থাকা ছাত্রীদের বের করে নেওয়ার জন্য সোমবার ভোরেও টিএসসিতে আসেন বিভিন্ন হলেন প্রভোষ্টরা। তবে এ সময় ছাত্রীরা তাদের সঙ্গে হলে ফিরে যেতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত ভোর ৬ টার দিকে ছাত্রী হলগুলো খুলে দেওয়া হলে ছাত্রীরা টিএসসি থেকে বেরিয়ে নিজেদের হলে চলে যান।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











