ঢামেকে অধস্তন নারী চিকিৎসককে অশোভন মন্তব্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানের অশালীন ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে দেড় ঘণ্টা রুটিন অপারেশন বন্ধ রাখেন অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা। এরপর হাসপাতাল পরিচালকের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চিকিৎসকরা কর্মক্ষেত্রে ফিরে যান।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৯টায় পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রুটিন অপারেশন বন্ধ রাখে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা। এরপর ১০টার দিকে হাসপাতাল পরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে কাজে ফিরেন তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের ফেজ-এ রেসিডেন্ট ডা. নুসরাত নওশিন নওরিন গত ১ নভেম্বর নিউরোসার্জারি বিভাগের ‘হোয়াইট ইউনিট’-এ যোগদানের পর ইউনিট প্রধান ডা. শামসুল ইসলাম খানের সঙ্গে দেখা করতে গেলে তিনি এনেসথেসিওলজি বিভাগ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের নিয়ে একের পর এক অশালীন, কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করেন।
ঘটনার পরদিন সোমবার সকালে এনেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা একযোগে প্রতিবাদে অংশ নেন। ডা. মঞ্জুরুল ইসলাম নামের এক সহকর্মী জানান, আজ সকাল ৮টা থেকে আমরা সবাই প্রতিবাদ জানাই এবং প্রিন্সিপাল স্যার ও ডিরেক্টর স্যারের কাছে স্মারকলিপি জমা দিই। সেখানে এনেস্থেসিয়া সোসাইটির নেতারা, নিউরোসার্জারি বিভাগের প্রধানসহ ঢাকা মেডিকেলের সিনিয়র শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, সভায় সবাই একমত হয়ে ডা. শামসুল ইসলাম খানকে ঢামেকের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিচালক ও প্রিন্সিপাল মহোদয় বিষয়টি উপদেষ্টা, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করেছেন, যাতে ২৪ ঘণ্টার মধ্যে তাকে অন্যত্র বদলি করা হয়। একই সঙ্গে বিএমডিসিতে তার নিবন্ধন বাতিলের আবেদন করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া এনেস্থেসিয়া সোসাইটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, তাকে সরকারি-বেসরকারি কোনো অপারেশন থিয়েটারে সহযোগিতা করা হবে না।
এদিকে, প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টার দিকে রুটিন অপারেশন পুনরায় শুরু হয়। তবে ইমারজেন্সি অপারেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল বলে জানা গেছে।
এসব প্রসঙ্গে জানতে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ডা. নওশিনের অভিযোগপত্র অনুযায়ী, ১ নভেম্বর তিনি একাডেমিক কারিকুলাম অনুযায়ী নিউরোসার্জারি বিভাগের হোয়াইট ইউনিটে যোগ দেন। যোগদানের পর সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানের সঙ্গে দেখা করতে গেলে তিনি ব্যক্তিগত ও বিভাগীয়ভাবে অপমানজনক ভাষায় মন্তব্য করতে থাকেন।
অভিযোগে বলা হয়, তিনি এনেসথেসিওলজিস্টদের ‘কুকুরের জাত’ বলে বারবার সম্বোধন করেন এবং নির্দিষ্ট চিকিৎসকদের নাম উল্লেখ করে গালিগালাজ করেন। এমনকি সহকর্মী চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের নিয়েও অশোভন মন্তব্য করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, ডা. শামসুল ইসলাম খান এনেসথেসিওলজি পেশাকে ‘নিম্নমানের ও নির্ভরশীল সাবজেক্ট’ বলে তুচ্ছতাচ্ছিল্য করেন এবং এক পর্যায়ে ব্যক্তিগতভাবে অপদস্থ করার মতো ভাষা ব্যবহার করেন। এ ঘটনায় সহকর্মীদের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, যা শেষ পর্যন্ত আজকের প্রতীকী কর্মবিরতিতে রূপ নেয়।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



