ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩১:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ঢামেকে পকেটমার সন্দেহে ৪ নারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পকেটমার সন্দেহে চার নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার  বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- রাবেয়া (৩০), জুয়েনা (২৫), আয়েশা বেগম (২৫) ও নাজমা আক্তার ওরফে নাসিমা (২৬)। এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামে বলে জানা গেছে। তাদের সঙ্গে একটি করে শিশু সন্তানও রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ পকেটমার চক্রের সদস্য।  রোগী দেখানোর নাম করে হাসপাতালে এসে এখানে আসা অন্যান্য রোগী ও তার স্বজনদের কাছ থেকে টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়। আজ সকালে এক রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।