তরুণদের মেধা কাজে লাগাতে হবে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে।
ঢাকার লেক শোর হোটেলে কমন পারপাস চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে ‘কমনওয়েলথ ওয়ান হান্ড্রেড প্রজেক্ট ল্যাঞ্চ ইভেন্ট গাইডিং মডেল ফর লীডারশী ‘ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ রোববার একথা বলেন।
স্পিকার বলেন, কমলওয়েলথভুক্ত ৫২ টি দেশের মোট জনসংখ্যা ২.৪ বিলিয়ন, যার ৬০ শতাংশ তরুণ। তরুণ সমাজের উন্নয়নে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে তরুণ নেতৃত্বকে এগিয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ পাইওনিয়ার ভূমিকা রেখেছে। এর আওতায় রোড শো’সহ তরুণদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। গণতন্ত্র, সংসদ, মানবাধিকার ও রাজনীতিতে তরুণ সমাজকে অর্থবহভাবে সম্পৃক্ত করার জন্য সিপিএ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, তরুণদের আরো বেশি সচেতন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিশ্বস্ততা এবং তথ্য প্রযুক্তি আয়ত্ব করার বিষয়ে কমনওয়েলথ১০০ প্রোজেক্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উন্নয়ন পরিকল্পনা, কর্মকৌশল এবং ভবিষ্যত নেতৃত্বে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন এর আওতায় ‘কমন পারপাস’ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার বলেন, তরুণ কন্ঠকে জাগ্রত করতে প্রয়োজন তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এক্ষেত্রে তরুণদের মানসিকতা ও জ্ঞানের কার্যকরী বিকাশের জন্য তাদের সাথে কথা বলা ও প্রশিক্ষণ খুবই জরুরী। ফলশ্রুতিতে তরুণদের মাঝ থেকে নেতা উঠে আসবে। আর এতে ভবিষ্যত নেতৃত্বে গতিশীলতা আসবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমন পারপাস এশিয়া প্যাসিফিক লিঃ এর প্রধান নির্বাহী আদিরুপা সেনগুপ্তা। কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন কমওয়েলথ ১০০ এর প্রকল্প ব্যবস্থাপক মেঘা হারিস।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদ এমপি, এমসিসিআই এর প্রেসিডেন্ট নাহিদ কবির ও কমন পারপাসের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থীবৃন্দ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






