তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যত নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’।
আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়ানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
এ সময় স্পিকার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।
তিনি বলেন, ‘প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদানের মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করছে যা প্রশংসনীয়। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা উপভোগ করছে। এসময় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত যুগোপযোগী। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।’
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহবান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে নারী শিক্ষায় রেকর্ড অগ্রগতি লক্ষ্যনীয়। চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে শিক্ষাবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে। আজ এদেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসনীয়। এসময় শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা প্রদানে সকলে মিলে কাজ করে যাওয়ার আহ্বান জানান স্পিকার।
স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষকবান্ধব কর্মসূচি, নারী ও শিশুবান্ধব কর্মসূচি গ্রহণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সরকার সচেষ্ট। কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ইত্যাদি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণের উদ্যোগ যুগোপযোগী। স্মার্ট গভর্নেন্স, স্মার্ট কমিউনিটি, স্মার্ট সিটিজেন তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ইকবাল আনোয়ার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি











