তাজউদ্দীন আহমদ অ্যাওয়ার্ড পেলেন ঢাবি’র ৭ কৃতী শিক্ষার্থী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
২০১৫ সালের বিএসএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একজন মেধাবী ছাত্রী ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’ লাভ করেছেন।
এছাড়া, একই বিভাগের আরেকজন ছাত্রীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করায় বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড পুরস্কার’ প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্রী আদিবা সুলতানা মিম ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’ লাভ করেন। একই বিভাগের ২য় বর্ষের ছাত্রী মাহাবুবা ইসলাম মীমকে ‘তাজউদ্দীন আহমদ বৃত্তি’ প্রদান করা হয়। এছাড়া, অর্পিতা হক (ইংরেজি), নিরঞ্জন বিশ্বাস সৈকত (আইন), মো. শফিকুল ইসলাম (নৃবিজ্ঞান), আতাউর রহমান মারুফ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট) এবং মো. ফরিদুল ইসলাম (প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স স্টাডিজ) ‘তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড পুরস্কার’ লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব কৃতী শিক্ষার্থীদের হাতে পদক, বৃত্তি ও পুরস্কার তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য সিমিন হোসেন রিমি এমপি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম স্মারক বক্তৃতা প্রদান করেন। অডিও বার্তার মাধ্যমে স্বাগত ভাষণ দেন ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডে’র দাতা শারমিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি একজন সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন তিনি। উপাচার্য প্রয়াত তাজউদ্দীন আহমদের আদর্শ অনুসরণ করে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার জন্য রাজনীতিবিদ তথা তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম








