তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাব, দিল্লী, জম্মু-কাশ্মীরসহ গোটা উত্তর ভারত। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারেও কম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাটি থেকে এর গভীরতা ছিল ৯১ দশমিক ৬ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান মুরগাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে। খবর টাইস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে।
ভূমিকম্পের প্রভাবে দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন।
ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের বেশকিছু শহরেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেশাওয়ার ও পূর্ব অঞ্চলের শহর লাহোরেও ভূমিকম্প হয়েছে।
এর আগে প্রাথমিকভাবে এনডিটিভি জানায়, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাবের অমৃতসর। কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লী থেকেও। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য, অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লীসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। একই চিত্র দেখা যায় পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরসহ উত্তর ভারতের বহু রাজ্যে। তবে রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তা প্রার্থনা করছি।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








