তামিমের অবসরে যা বললেন সাকিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিজ শহর চট্টগ্রামে এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন তামিম। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
তামিমের বিদায়ের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী শুভেচ্ছা ও আবেগঘন বার্তা জানাতে ব্যস্ত সময় পার করছেন দেশের আপামর ক্রিকেট ভক্তরা। এমনকি সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার ড্যাশিং এই ওপেনারের ক্রিকেটীয় অবদান নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।
তবে সিনিয়র সতীর্থদের কারও মন্তব্যের দেখা মিলছিল না। অবশেষে পুরনো স্মৃতির ঝাঁপি খুলে তামিমকে নিয়ে লম্বা একটি বার্তা দেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর থেকেই সবাই সাকিবের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের ভাষ্য, তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের মন্তব্য, ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা। আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
সাকিব আরও যোগ করেন, একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম—আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য।তোমার রান এবং রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।
দেশসেরা এই ক্রীড়াবিদের বিশ্বাস, তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





