তারকাদের পহেলা বৈশাখ
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
কাল পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। ভোরের আলোয় ভেসে উঠবে নতুন বছরের রক্তিম সূর্য। সব দু:খ, কষ্ট, গালনি বিসর্জন দিয়ে নতুন বছরের শুভেচ্ছা বার্তায় সিক্ত হবে চিরন্তণ বাঙালি। প্রতিবারের মত এবারও তারকারা পহেলা বৈশাখ পালন করবেন। দিনটি কাটাবেন একান্ত খাঁটি বাঙালির মতই। রোমন্থন করবেন পুরোনো সেই দিনের কথা, আশান্বিত হবেন পহেলা বৈশাখের নতুন বন্দনায়।
সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, পহেলা বৈশাখের আগে নানারকম পরিকল্পনা করতাম আমরা। আমি, সোমা (সামিনা চৌধুরী),পঞ্চম আর অন্তরা মিলে মোহাম্মদপুরের বাসা থেকে রিক্সা করে রমনা যেতাম। খুব সকালে আম্মা আমাদের সবাইকে সাজিয়ে দিতেন। আমাদের দলের নেতৃত্ব দিতেন খালারা। রমনা গিযে এলাহী কান্ড। বাবার সব সহকর্মীরা সেখানে হাজির। তারা গান করবেন। তাদের গানগুলো তো আমাদের ঠোটস্থ থাকত। আমরা গলা মেলাতাম তাদের সঙ্গে। এখন আর মেলায় যাবার সুযোগ নেই, নানা প্রোগ্রামে যেতে হয়। নানা অনুষ্ঠানের নিমন্ত্রন রক্ষা করতে হয়। পুরোনো বৈশাখগুলো খুব মনে পড়ে।
চিত্রনায়িকা মৌসুমী বরাবরের মত এবারের বৈশাখেও পুরো পরিবারকে নিয়ে উদযাপন করবেন। বিশেষ করে স্বামী সানিসহ বাচ্চাদের নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবেন।
অভিনেত্রী আফসানা মিমি বৈশাখ উপলক্ষ্যে বলেন, আমার বৈশাখ শুরু হয় চৈত্রসংক্রান্তির রাত থেকেই। ওই রাতে কোন বন্ধুর বাসায় বন্ধুরা মিলে আড্ডা দেই। এই আড্ডা চলতেই থাকে। পরদিন বৈশাখের প্রথম প্রহরে ইলিশ-পান্তা খেয়ে দল বেধে রমনা বটমূলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এভাবেই দিন কাটে।
অভিনেত্রী জয়া আহসানের কাছে প্রতিটি বৈশাখই গুরুত্বপূর্ণ। জয়া বলেন, আমরা অধীর আগ্রহে এই দিনটির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকি। যখন পহেলা বৈশাখ আসে, সবার মধ্যেই সেই অপেক্ষার প্রহর শেষ হয় এবং উৎসবে মেতে উঠি। ক্ষুদ্র মানুষ হিসেবে হয়তো বৈশাখী রঙে চলা, বৈশাখী খাবার খাওয়ার চেয়ে বাড়তি কিছু করতে পারি না।
সবসময় ব্যস্ত থাকার কারণে সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর পহেলা বৈশাখের আনন্দ কখনই পূর্নাঙ্গভাবে উপভোগ করতে পারেননি। তিনি বলেন, আমি কখনই অনেকের ভিড়ে আনন্দ করতে পারি না। তাই পহেলা বৈশাখে তেমন কোন পরিকল্পনা করা হতো না। ছোটবেলার পহেলা বৈশাখের ঘটনা এখনও মনে পড়ে। এখন ভক্তদের সঙ্গে প্রতি বছরই বৈশাখের আনন্দ ভাগ করে সময় কাটে। বিভিন্ন জায়গায় শো থাকে। দিনের কোন অংশে সময় পেলে মেয়েদের নিয়ে বেড়াতে যাই।
অভিনেত্রী তিশা তার এবারের বৈশাখের দিনের খবর নিজেই জানেন না। কারণ বৈশাখের দিনও তিশার শুটিং থাকবে। তবে তিশা যেখানেই থাকবেন বৈশাখের আমজেই থাকতে চান। তিনি বলেন, কাল আমার শুটিং আছে। ইউনিটে সবার সঙ্গে পান্তা ইলিশ খাব,বৈশাখের নতুন পোষাক পড়ব। তবে আমি মেন করি একটা নির্দিষ্ট দিনে বাঙালি ঐতিহ্য ধারন না করে নিজের অন্তরে তা লালন করা উচিত। এই একটা দিন সবার সঙ্গে আনন্দে মেতে উঠি,পারলে ঘুরতে বের হই।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের এবারের বৈশাখ কাটবে তার একমাত্র ছেলে জয়ের সঙ্গে। ছোটবেলার সব অনুষ্ঠানই আনন্দে কেটেছে। গ্রামে পহেলা বৈশাখ নিয়ে মেলা বসলেও কখনও মেলায় যায় নি। মেলা থেকে মিষ্টি আনলে তা মিস করতাম না। তবে গ্রামের পহেলা বৈশাখ আর হালের শহুরে পহেলা বৈশাখের মধ্যে অনেক পার্থক্য, বলেন অপু বিশ্বাস।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


