ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১:০৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

তারামন বিবি আমাদের প্রেরণার উৎস: শোকসভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক তারামন বিবি আমাদের প্রেরণার উৎস। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তিনি সেই দূর্বার নারী যিনি হানাদার পাক বাহিনীকে পরাজিত করতে সমরযুদ্ধে অংশগ্রহণ করেন।

সদ্যপ্রয়াত বীরপ্রতীক তারামন বিবি’র স্মরণে কুড়িগ্রামে অায়োজিত শোকসভায় এসব কথা বলেন বক্তারা। আজ রোববার সকালে উত্তরবঙ্গ জাদুঘর  এ স্মরণ সভার আয়োজন করে। 

উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা পিপি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, তারামন বিবির স্বামী আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সবুর ফারুকী, সাংবাদিক পরিমল মজুমদার প্রমুখ।

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, তারামন বিবি সারা দেশে তথা নারী সমাজের অহংকার। তিনি দেশ স্বাধীন করে যে অবদান রেখে গেছেন তা জাতি কোনো দিনও ভুলবে না। তিনি আমাদের মেয়েদের জন্য এক বিরাট প্রেরণা। তাকে অনুসরণ করে আমরা আরো বেশি দেশপ্রেমী হয়ে উঠবো।

শোক সভায় বীরপ্রতীক তারামন বিবি’র ব্যবহৃত ২টা শাড়ি, চশমা, পাসপোর্ট, ২টা ব্যাংকের চেক বই উত্তরবঙ্গ জাদুঘরে স্বারক হিসেবে জমা দেন তার স্বামী আব্দুল মজিদ।