তালেবানের ভয়ে ছবি পুঁতে ফেলছেন আফগান শিল্পীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
তাঁদের জন্য এখনও পর্যন্ত কোনও ফরমান জারি করেননি তালিবান নেতৃত্ব। কিন্তু কুড়ি বছর আগের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় আফগান চিত্রশিল্পীদের। তালিবান যোদ্ধারা কাবুলের দোরগোড়ায় পৌঁছনোর আগেই তাই নিজেদের আঁকা কমপক্ষে ১৫টি আধুনিক ছবি মাটির তলায় পুঁতে দিয়েছেন বেশ কয়েক জন আফগান শিল্পী। সব ক’টি ছবিরই বিষয়বস্তু ছিল আফগান নারীদের আধুনিক রূপ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে সম্প্রতি এ খবর জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন আফগান শিল্পী এই খবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন। শুধু ছবিই নয়, আফগান শিল্পীরা নষ্ট করে দিচ্ছেন নিজেদের অনেক ভাস্কর্যও।
একটি প্রথম সারির আমেরিকান দৈনিক আবার জানাচ্ছে, এক আফগান মহিলা চিত্র পরিচালক দেশ ছেড়ে পালানোর আগে কুড়িটিরও বেশি ফিল্ম পেন ড্রাইভে একটি গোপন স্থানে লুকিয়ে রেখে গিয়েছেন। নতুন তালিবানি শাসনে বিদেশি বইও বিক্রি করতে ভয় পাচ্ছেন দোকানদারেরা। তালিবানি অত্যাচারের ভয়ে স্থানীয় ভাষায় অনুবাদ করা বাইবেল লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন কাবুলের বিক্রেতারা। তাঁরা পরিষ্কার জানাচ্ছেন, এই সব বই বিক্রি হচ্ছে জানতে পারলে তাঁদের মেরে ফেলতে পারে তালিবান।
গত কুড়ি বছর ধরে পাশ্চাত্য শাসনে অভ্যস্ত আফগান শিল্প ও সংস্কৃতি আচমকা থমকে গিয়েছে তালিবানি অত্যাচারের ভয়ে। কাবুলের সব ক’টি আর্ট গ্যালারি বন্ধ হয়ে গিয়েছে। আফগান ফিল্ম ইন্ডাস্ট্রিও বন্ধ। বাদ্যযন্ত্রের দোকানগুলি ঝাঁপ ফেলে দিয়েছে ভয়ে। বিয়ে বাড়িতে ব্যান্ড বাজানোও বন্ধ এখন। সাহরা করিমি নামে এক ফিল্ম পরিচালক বলেছেন, ‘‘আমরা স্বাধীন ভাবে ভাবনা-চিন্তার মাধ্যমে কাজ করতে শিখেছি। এই শাসনের আমলে যা ভাবাই অসম্ভব।’’
সরকারি ভাবে শিল্প ও সংস্কৃতি মন্ত্রক কিন্তু এখনও পর্যন্ত কোনও কিছুতেই নিষেধাজ্ঞা জারি করেনি সে ভাবে। তবে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলে জানিয়েছেন তালিবানের উপ মুখপাত্র বিলাল করিমি। তিনি আরও জানান, শরিয়ত অনুযায়ী পরিকাঠামো তৈরি হবে।
কাবুলের ফাইন আর্টস ইনস্টিটিউটের ডিরেক্টর সফিউল্লা হাবিবি বললেন, ‘‘তালিবান মুখে কিছু না বললেও আফগান শিল্পীরা সব কিছু ধ্বংস করে ফেলছেন। আসলে আগের শাসনের তিক্ত স্মৃতি তাঁরা কেউই ভোলেননি। তাঁরা জানেন, এই সব আধুনিক পাশ্চাত্য শিল্প তালিবানের চোখে পড়লেই তাঁদের শাসকের রোষে পড়তে হবে।’’
আফগানিস্তানের মানুষ এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে গেলেও তালিবান তাঁদের কার্যত হুমকির সুরে বলছে, ‘এই দেশ তোমাদের, তোমরা এখান থেকে পালাতে পারবে না’। স্পিন বোল্দাক এলাকায় পাক সীমান্ত থেকে মাত্র ১০০ মিটার দূরে গত কয়েক দিন ধরে আশ্রয় নিয়েছেন জ়াকারিউল্লা। জানালেন, দেশে কোনও কাজ নেই। পরিবারের মুখে খাবার জোগাতে পারছেন না। পড়শি দেশ পাকিস্তানে কাজের খোঁজে যেতে চান। কিন্তু তাঁদের রাস্তা আটাকাচ্ছেন তালিবান প্রহরীরা। সীমান্তে টহলরত এমনই এক তালিবান জানালেন, বৈধ কাগজ না থাকায় পাক প্রশাসনই এই সব শরণার্থীদের তাদের দেশে ঢুকতে দিচ্ছে না। তবে দেশ-বিদেশের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তালিবানের চোখ রাঙানিতেই দেশ ছাড়তে ভয় পাচ্ছেন অভুক্ত, দরিদ্র আফগানরা।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











