ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৮:৩৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

তালেবানের সাথে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ জন্য প্রস্তুত চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চীন বলেছে, তারা তালেবানের সাথে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়তে আগ্রহী। কট্টরপন্থী এ গ্রুপ আফগানিস্তান দখল করে নেয়ার পর বেইজিং এমন আগ্রহ প্রকাশ করলো। আজ সোমবার এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের বলেন, ‘নিজেদের ভবিষ্যত স্বাধীনভাবে নির্ধারণে আফগান জনগণের অধিকারের প্রতি চীন শ্রদ্ধাশীল। বেইজিং আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্কোন্নয়ন অব্যাহত রাখতে আগ্রহী।’