তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
এখন থেকে তিন ফসলি জমিতে সরকারি কিংবা বেসরকারি কোনো ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
তিনি বলেন, আজকের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, এখন থেকে কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। সেখানে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি করা যাবে না।
সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে এ ধরনের আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সৌর প্যানেল থেকে শুরু করে ভবন তৈরির প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে তিন ফসলি জমিতে যেন কোনো প্রকল্প তৈরি না করা হয়। এটি সংরক্ষণ করতে হবে। এখন থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হবে বিষয়টি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি দেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক











