ঢাকা, শনিবার ১৭, অক্টোবর ২০২৬ ৫:১৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি দুর্গাপূজার শুভেচ্ছায় প্রধানমন্ত্রী: ধর্ম যার যার, রাষ্ট্র সবার অক্টোবরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪ বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব

তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।