তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
আগামী তিন সপ্তাহের মধ্যে আবারো সরকার গঠন করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর রোববার সংবাদ সম্মেলনে এমনটি জানান জেসিন্ডা।
সংবাদ সম্মেলনে জেসিন্ডা বলেন, চূড়ান্ত ফল বের হতে আরো তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারব। তবে জেসিন্ডার দল লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হবে, সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলা হয়নি।
জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ শতাংশ এবং প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। অর্থাৎ দেশটির ১২০ আসনের মধ্যে এরইমধ্যে ৬৪ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। আরও ভোট গণনা বাকি রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এ ধারণা ভুল প্রমাণ করেছে জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি। এমএমপি ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দলটি। ফলে এবারই প্রথমবারের মতো একক দলের সরকার গঠন করতে পারবেন জেসিন্ডা আর্ডার্ন।
তবে জেসিন্ডার এমন জয়ের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন ঘটনায় নাগরিকদের মানসিকতা বুঝে ব্যবস্থা নেয়ার ফলে ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন তিনি।সূত্র: বিবিসি ও রয়টার্স
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











