তুরস্কে চাঞ্চল্যকর নারী হত্যার বিচার শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ এএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
তুরস্কে সাবেক স্বামীর ছুরি হামলায় এক নারীর নিহতের বিচার বুধবার শুরু হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডকে ঘিরে দেশব্যাপী ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে।
এর আগে হত্যাকান্ডের ভিডিও ভাইরাল হয়ে পড়লে নারীর প্রতি সহিংসতা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।
আগস্ট মাসে আনাতোলিয়া শহরের একটি ক্যাফেতে ৩৮ বছর বয়সী এমাইন বুলুতকে তার সাবেক স্বামী দশ বছর বয়সী কন্যার সামনে একাধিক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে ওই নারী মারা যায়।
মর্মান্তিক এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত বুলুত বিড়বিড় করে তার কন্যাকে বলছে, ‘আমি মরতে চাই না।’
কাঁদতে কাঁদতে কন্যাটি বলছে, ‘ মা, মা তুমি মরো না।
দোষী সাব্যস্ত হলে বুলুতের সাবেক স্বামী ফেদাই ভারানের (৪৩) যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।
ভারান পুলিশকে বলেছে, বুলুত তাকে অপমান করেছে।
উল্লেখ্য, চার বছর আগে বুলুত ও ভারানের বিয়ে বিচ্ছেদ হয়।
তুরস্কের নারী মানবাধিকার গ্রুপ ‘উই উইল স্টপ ফেমিসাইড’ এর তথ্যমতে, দেশটিতে ২০১১ সালে ১২১ নারী হত্যার শিকার হন। এ সংখ্যা ২০১৭ সালে ৪০৯ এবং ২০১৮ সালে দাঁড়ায় ৪৪০ জনে।
এদিকে ২০১৯ সালের প্রথম নয় মাসে মোট ৩৫৪ জন নারী সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










