তৃণমূলে যোগ দিয়ে মমতা হাত ধরলেন একঝাঁক তারকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে টলিউড তারকাদের দলবদল ইতোমধ্যে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এরইমধ্যে বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী বিজেপিতে যোগ দিয়েছেন। তেমনি অনেকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। সেই ধারাবাহিকতায় আরও একঝাঁক টলিউড তারকা ধরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত।
বুধবার ওই তারকারা মমতার ডানলপের সাহাগঞ্জের সভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারা হলেন- চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে ও জুন মালিয়া। টলিউডের একঝাঁক তারকার পাশাপাশি এদিন তৃণমূলে যোগ দেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও।
তারকারা তৃণমূলে যোগ দেওয়ার পর ওই সভায় অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সায়নী টেলিভিশনে গিয়ে দুটি কথা বলেছিলেন। তারপর থেকেই তাকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কেন সায়নীকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভয়-ভীতি দেখানো হচ্ছে, এ বিষয়ে প্রকাশ্য জনসভা থেকে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের টক শোয়ে বলা কিছু কথার জন্য বিতর্কে জড়ান সায়নী ঘোষ। যার জেরে এই অভিনেত্রীকে ক্রমাগত হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সায়নীকে সমর্থন করে ময়দানে নামেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এবার সব হুমকিকে উপেক্ষা করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সায়নী।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











