ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৫:৪৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

তৃতীয় বারের মত মুখ্যমন্ত্রী দায়িত্ব নিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১০ মে ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় বারের মত মুখ্যমন্ত্রী দায়িত্ব নিলেন মমতা ব্যানার্জী। সরকার গড়ে নিজের হাতেই একাধিক দফতর রাখলেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার সকালে নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভা রাজভবনে শপথ নেয়। সেখান থেকে সোজা নবান্নে চলে আসেন মমতা। তারপরেই ঘোষণা করে দেওয়া হয় মন্ত্রিসভার বিভিন্ন দফতরের দায়িত্ব। মমতার হাতে নতুন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক থাকছে।

শেষ দুই বারের মতো এ বারেও তিনি নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি দফতর। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকছে, প্রশাসন ও কর্মিবর্গ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর ও উদ্বাস্তু ও পুনর্বাসন দফতর। এ ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এ বার থাকছে মমতার হাতে। গত মন্ত্রিসভায় এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। সেই দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী।