ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৫২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ির ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করেন তারা। পরে আগুন দেওয়া হয়।

এর আগে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কালি নাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরে আলম চত্বরে দিয়ে সমাবেশ করেন ছাত্র ও জনতা।