ত্বকের কালচে দাগছোপ দূর হবে ৩ ঘরোয়া প্যাকে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩০ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বাড়িতে বা কর্মস্থলে যতই এসি থাকুক না কেন, কাজের প্রয়োজনে বাইরে বের হলে গায়ে রোদের তাপ লাগবেই। বাড়িতে থাকলেও দিনে অন্তত দু একবার রান্নাঘরে যেতেই হয়। সূর্য কিংবা চুলার তাও ত্বকের জন্য ক্ষতিকর। কাজ শেষে বাড়ি ফিরে তাই ত্বকের যত্ন না নিলে বয়সের সঙ্গে সঙ্গে মুখে কালচে দাগছোপ পড়ে।
এই কালো দাগ তুলতে অনেকে বাজারচলিত ‘অ্যান্টি-ব্লেমিশ’ ক্রিম ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ ক্রিমেই রাসায়নিক ব্লিচ থাকে। যা ত্বকের জন্য বেশ ক্ষতিকর। এর বদলে নিয়মিত কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই বিস্তারিত-
বেসন ও হলুদের প্যাক
ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিন। এর সঙ্গে এক চিমটি হলুদ মেশান। চাইলে গোলাপ জল বা কাঁচা দুধ দিয়েও এই মিশ্রণ তৈরি করতে পারেন। এবার মাইল্ড কোনো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই প্যাক মেখে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই মিলবে সুফল।
চন্দনের গুঁড়ো ও গোলাপ জলের প্যাক
ছোট একটি পাত্রে গোলাপ জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণ যেন খুব বেশি পাতলা না হয়। ১৫ মিনিট এই মিশ্রণ মুখে মেখে রাখুন। এরপর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা বাড়াবে এই প্যাক।
পাকা পেঁপে এবং মধুর প্যাক
রোদে পোড়া নিষ্প্রাণ ত্বকের দাগছোপ দূর করতে পারে পাকা পেঁপে আর মধুর মিশ্রণ। পাকা পেঁপে চটকে তার মধ্যে পরিমাণ মতো মধু দিয়ে দিন। হালকা কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মেখে নিন এই প্যাক। কয়েক সপ্তাহ মাখলেই বাড়বে ত্বকের জেল্লা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


