ত্বকের যত্নে বিটরুট
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শীতকালে ত্বকের একটু বাড়তি যত্ন নিতে হয়। কারণ তাপমাত্রা যত কমে, ত্বকের আর্দ্রতা তত বাড়ে। ফলে ভেতর থেকে নিষ্প্রাণ আর নিস্তেজ হয়ে যায় ত্বক। হারায় লাবণ্য। শীতে ত্বকের যত্নে অনেকে ভরসা রাখেন বাজারচলিত বিভিন্ন প্রসাধনীর ওপর।
হাতের কাছে থাকা একটি উপাদান দিয়েই কিন্তু ঘরোয়া উপায়ে রূপচর্চা করতে পারেন আপনি। বলছিলাম শীতের সবজি বিটরুটের কথা। ত্বকের হারানো লাবণ্য ফেরাতে ভরসা রাখতে পারেন এই সবজিতে। কীভাবে ব্যবহার করবেন? চলুন জানা যাক-
বিট ও দই
ত্বক ভিতর থেকে আর্দ্র রাখতে বিট ও দই, দুটো উপাদানই বেশ কার্যকর। ত্বক সুস্থ রাখতে এই দুটো উপাদান ব্যবহার করতে পারেন। বিট বেটে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিন অল্প টক দই আর কাঠবাদাম তেল। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দ্রুত ত্বকে পরিবর্তন আসবে।
বিট ও কমলালেবুর খোসা
ত্বকে চটজলদি জেল্লা আনতে ব্যবহার করুন বিট। এর সঙ্গে কমলালেবুর খোসা মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে বিটের রসের সঙ্গে মিশিয়ে নিন। এরপর সেটি ত্বকে মাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই ফেসপ্যাক মাখতে পারেন।
বিট ও গাজর
ত্বককে ভেতর থেকে ফর্সা করতে বিট ও গাজরের জুড়ি মেলা ভার। সমপরিমাণ বিট ও গাজরের রস নিয়ে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ তুলোয় ভিজিয়ে সারা মুখে মাখুন। ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই নজরকাড়া পরিবর্তন দেখতে পাবেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







