ত্বক ভালো রাখতে ৫ খাবার এড়িয়ে চলুন
আপডেট: ০৫:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ত্বকের ব্যাপারে মানুষ আজ অনেক সচেতন। ত্বক ভালো রাখার জন্য মানুষ আজকাল কত কিছুই না করছে। তবে ত্বক ভালো রাখতে হলে খাবারের প্রতিও বিশেষ যত্নবান হতে হবে। অস্বাস্থ্যকর খাবার থেকে হজমের সমস্যা, ব্যাথা, অতিরিক্ত টক্সিনের সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। কোলাজেন নষ্ট হয়ে ত্বকে ফুসকুড়ি ও বলিরেখাও পড়তে পারে। টিএনএন এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।
প্রক্রিয়াজাত মিষ্টি খাবার
ছোটবেলায় চকলেট, ক্যান্ডি খেতে কতই না মজা লাগত! কিন্তু বড় হয়ে তো অনেক অভ্যাসই আমাদের বাদ দিতে হয়। বড়রাও যদি নিয়মিত ক্যান্ডিতে অভ্যস্ত থাকেন তাহলে শরীরে প্রক্রিয়াজাত চিনির মারাত্মক চাপ পড়বে। প্রক্রিয়াজাত চিনি ত্বকের জন্য এক বড় সমস্যা। অতিরিক্ত চিনির কারণে কোলাজেন নষ্ট হয়ে ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে যেতে পারে।
ভাজাপোড়া খাবারদাবার
ফ্রাইড স্ন্যাকস বা ভাজাপোড়া খাবার যাই বলেন না কেন, এসব খাবারের আসক্তিটা আপনাকে ছাড়তেই হবে। এসব খাবারে থাকা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট দীর্ঘ মেয়াদে শরীরের জন্য খুবই খারাপ। অতিরিক্ত ভাজাপোড়া খাবারে আপনার ত্বকে ব্রণ বা ফুসকুড়ি পড়ার মতো সমস্যা তৈরি হতে পারে।
সোডা জাতীয় পানীয়
সোডা বা নানা ধরনের কোমল পানীয় পানে অনেকেরই অভ্যস্ততা আছে। কিন্তু এ জাতীয় পানীয় ত্বকের জন্য ক্ষতিকর। এসব পানীয়ে থাকা অতিরিক্ত মাত্রার প্রক্রিয়াজাত চিনি অন্যান্য বিষয়ের মধ্যে আপনার ত্বকের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। অল্প বয়সে বুড়িয়ে যাওয়া ত্বক না চাইলে সোডা জাতীয় পানীয়ের অভ্যাস ছাড়ুন।
জাঙ্ক ফুড
কারণ নিশ্চয়ই আছে, নইলে খাবারকে ‘জাঙ্ক ফুড’ বলা হবে কেন। অতিরিক্ত মাত্রার স্যাচুরেটেড ফ্যাট এবং রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেওয়ার মতো নানা উপাদানে ঠাসা থাকে এসব খাবার। খেতে যত মজাই হোক আপনার ত্বকে স্বাস্থ্যের জন্য এগুলো খুবই ক্ষতিকর। জাঙ্ক ফুডের বদলে ফল-মূল-শাক-সবজি-দুগ্ধজাত খাবারদাবারের প্রতি মনোযোগ বাড়ান।
ক্যাফেইন আসক্তি
ক্যাফেইনে আসক্তি আছে অনেকেরই। এক কাপ কফিতে চাঙা হয়ে ওঠাটা অনেক সময়ই দারুণ ব্যাপার। কিন্তু এই আসক্তিতে মজে গিয়ে একের পর এক কফি পান করতে থাকা কিন্তু ভয়ংকর ব্যাপার। ক্যাফেইন আপনার ত্বককে শুষ্ক করে দেয়। অতিরিক্ত কফি নির্ভরতায় ত্বক শুকনো খটখটে হয়ে যেতে পারে। ফলে ত্বকের ভালো চাইলে এ আসক্তি কমান।
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









