কমলাপুরে থানার টয়লেটে ভারতীয় নারীর সন্তান প্রসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৮ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার
রাজধানীর কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে এক ভারতীয় নারী সন্তান প্রসব করেছেন। তার নাম রোকসানা আকতার (২৫)। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
জানা গেছে, প্রসূতি রোকসানা আকতার ভারতীয়। তার স্বামীর নাম আব্দুল। আব্দুলের বাড়ি চাঁদপুরে। রোকসানা ভারত থেকে প্রথমে তার স্বামীর সঙ্গে যশোর আসেন। সেখানে এক আত্মীয়ের বাসায় তারা উঠেন। এরপর যশোরে একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নেন। গত সোমবার তিনি ও তার স্বামী আব্দুল চাঁদপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে করে কমলাপুর আসেন। এখানে এসে রোকসানা তার স্বামীকে আর খুঁজে পাননি।
পরে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানার বাথরুমে রাত ১২টার দিকে তিনি সন্তান প্রসব করেন। পরে রেলওয়ে পুলিশের কনস্টেবল ফজলু মিয়া মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে মা গাইনি ওয়ার্ডে এবং শিশুটিকে নবজাতক ইউনিটে রাখা হয়েছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









