থার্টি ফার্স্টে পাতে রাখুন মিটবল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
থার্টি ফার্স্টে হোম পার্টি জমাতে বানিয়ে ফেলতে পারেন মিটবল। খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন নিজেই। জেনে নিন রেসিপি।
উপকরণ: গরুর কিমা ৫০০ গ্রাম (একদম মিহি), রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা এক চা-চামচ, লেবুর রস এক টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা এক চা-চামচ, গরমমসলার বাটা আধা চা-চামচ, ডিম একটি, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।
গ্রেভির জন্য উপকরণ: পেঁয়াজকুচি এক কাপ পরিমাণ, মরিচগুঁড়া এক চা-চামচ, আদাবাটা এক চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, তেজপাতা দুইটি, টমেটো কেচাপ এক টেবিল চামচ, চিলি সস এক চা-চামচ, সয়া সস এক চা-চামচ, অয়েস্টার সস এক চা-চামচ, ধনেপাতাকুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি তিনটি, চিনি আধা চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, পানি পরিমাণমতো, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রণালি: প্রথমে কিমার সঙ্গে মিটবলের সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর গোল গোল বল বানিয়ে একটি পাত্রে রাখুন। বলগুলো একটি প্যানে তেল গরম করে তাতে ভেজে নিন। অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিতে হবে, এরপর মরিচগুঁড়া, আদাবাটা, রসুনবাটা ও ধনেগুঁড়া সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার অল্প পানি ও লবণ দিয়ে দিন। পানিতে বলক এলে মিটবল গুলো দিয়ে নেড়ে দিন। এবার এতে চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস, অয়েস্টার সস, ধনেপাতাকুচি, কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, চিনি ও লেবুর রস ছড়িয়ে দিয়ে নেড়ে সব ভালোভাবে মিশিয়ে নিন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম-গরম পরিবেশন করতে পারেন মিটবল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






