দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন বেড়ে দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটা দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি’র তথ্যমতে দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন দ্বিগুণ বেড়েছে। শুধু ইলিশ নয়, বেড়েছে সামুদ্রিক অন্য মাছের পরিমাণও। তবে ইলিশের সাইজ ছিল আকারে ছোট। সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব বেড়ে দাড়িয়েছে ১কোটি ৯২ লাখ ৯২ হাজার ৩২৯ টাকা।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের বিপণন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, ২০২০-২১ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন বেড়েছে দ্বিগুণ। মাছ বিক্রির উপর শতকরা হিসেবে ১ টাকা ২৫ পয়সা হারে রাজস্ব পায় সরকার। এতে সরকারের রাজস্ব বেড়েছে দ্বিগুণ। তবে ইলিশের সাইজ আকারে ছোট ছিল।
বিএফডিসির বিপণন বিভাগের তথ্যমতে, ২০২০-২১ অর্থ বছরে ১১৫২.৫৬ মেট্রিকটন ইলিশ ও ১৫৮১.৩৬ মেট্রিকটন সামুদ্রিক নানা প্রজাতির মাছ উৎপাদন হয়েছে। এতে সরকার রাজস্ব পেয়েছে ৯৯ লাখ ৯৬ হাজার ৬৫৬ টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থ বছরে ২৪৭৫.৯৩ মেট্রিকটন ইলিশ ও ২৩২৪.২১ মেট্রিকটন সামুদ্রিক নানা প্রজাতির মাছ উৎপাদন হয়েছে। সরকার রাজস্ব পেয়েছে ১কোটি ৯২ লাখ ৯২হাজার ৩২৯ টাকা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলেদের জীবনমান উন্নয়ন এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের কাঙিক্ষত উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘সাসটেইন্যাবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বৃহৎ প্রকল্পের মাধ্যমে জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে দারিদ্র হ্রাস করা হবে।
এছাড়া ইলিশের উৎপাদন বৃদ্ধি ও এ সম্পদের উন্নয়ন টেকসই করার লক্ষ্যে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যস্থাপনা প্রকল্প’ মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন করছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পটি শুরু হয় ২০২০ সালে। এই প্রকল্পের অধীনে গত অর্থ বছরে পাথরঘাটায় ২৬৫ জন জেলেকে ও মাঝিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৪৫টি পরিবারকে গরু দিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে জেলেসহ অন্য পেশাজীবী জাটকা সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়েছে।
ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ও প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ, অভয়াশ্রম, জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন, সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ, বিশেষ কম্বিং অপারেশনসহ বিভিন্ন পদক্ষেপ রয়েছে সরকারের। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ এবং জাটকা ধরা নিষিদ্ধ সময়ে উপকূলীয় পাথরঘাটায় জেলেদের জন্য ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এতে উপজেলায় ১১হাজার ৪শ ১১জন জেলে এ খাদ্য সহায়তা পাচ্ছেন।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হোসাইন বলেন, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেলেও তেমন কোনো উন্নয়ন হয়নি। অবতরণ কেন্দ্রের ঘাট ছোট থাকায় এক সাথে বেশি ট্রলার ভিড়তে পারে না। এ কারণে অন্য এলাকার ট্রলারগুলোও এখানে আসে না। বাজারটি আরো বড় করা হলে বেশি ট্রলার এখানে মাছ বিক্রি করতে আসবে। এছাড়াও অবতরণ কেন্দ্রে ৩টি টয়লেট থাকলেও তা ব্যবহারের অনুপোযোগী, এগুলো সরিয়ে নতুন টয়লেট নির্মাণ করা জরুরি। তিনি আরো বলেন, সরকারের রাজস্ব টোল কমানো উচিত, তাহলে বেশি মাছ আসবে এ বন্দরে।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ুন্ত কুমার অপু বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের কারণেই দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন বাড়ছে। উপকূলীয় জেলেরা বেশ ভালোই ইলিশ আহরণ করেছে। জাটকা সংরক্ষণ, অভয়াশ্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় এমন সাফল্য এসেছে।
তিনি আরো বলেন, উৎপাদন বৃদ্ধির জন্য কয়েক বছর ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কোস্টগার্ড, নৌপুলিশ, নৌ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এরফলে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা পায়। সরকারের ইলিশ রক্ষায় আইন বাস্তবায়ন হওয়ায় এমন সাফল্য।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



