ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২:৪৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২৩ রুটে চলবে বিআরটিসি`র বাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনের পর দিন থেকে যান চলাচল শুরু হবে সেতুতে। সেদিন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নতুন-পুরনো ২৩ রুটে বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন-বিআরটিসি।

জানা গেছে, এসব রুটে ৬৫টি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস দেয়া হবে, পরে চাহিদা অনুযায়ী নন-এসি বাসও নামাবে সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে ফেরি পারাপারের মাধ্যমে খুলনা এবং যশোর রুটে বিআরটিসির ১৮টি এসি বাস চলছে। এখন ঢাকা থেকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, কুয়াটাকাসহ ২১ জেলায় বাস চালু করা হবে।

করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নতুন রুট চূড়ান্ত করতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সোমবারের ওই বৈঠকে পুরনো দুই রুটের পাশাপাশি প্রাথমিকভাবে নির্ধারিত মোট ২৩টি রুটে পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকেই বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আপাতত সবগুলো বাস শীতাতপ নিয়ন্ত্রিত। এসব বাসে বিআরটিএ নির্ধারিত ভাড়া আদায় করা হবে। ২৬ তারিখ চলাচল শুরুর পর যাত্রীদের চাহিদা অনুযায়ী রুটগুলো পুনর্বিন্যাস করা হতে পারে।

যেসব রুটে চলবে বিআরটিসির বাস

ঢাকা (গুলিস্তান) থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা
ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, গোলাপগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল
ঢাকা (গুলিস্তান) ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা
ঢাকা (গুলিস্তান) থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল
ঢাকা (গুলিস্তান) থেকে জাজিরা ভাঙ্গা হয়ে শরীয়তপুর
ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর
ঢাকা (মিরপুর-১২) থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী
ঢাকা (আবদুল্লাহপুর) থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর
ঢাকা (আবদুল্লাহপুর) থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট
নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া
নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, মুকসুদপুর হয়ে কাশিয়ানি
ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর
ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা
ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর
ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর
ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট
ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট
ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল
কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা