দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল নিজস্ব সাইনবোর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে হামলার পর টানানো অন্য সাইনবোর্ড।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিকের নিজস্ব সাইনবোর্ড পুনরায় টানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে শুরু হয়েছে সংস্কারকাজ। তবে বন্ধ হয়নি চিকিৎসাসেবা; ক্লিনিকের ভেতরে ও বাইরে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
এদিকে হামলা-ভাঙচুরের ক্ষত না শুকাতেই শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
- গাজীপুরে গাড়িচাপায় মা-মেয়ে নিহত
- জীবন সবসময় আমাদের ইচ্ছেতে গল্প লেখে না: সামিয়া আফরিন
- ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ৭০
- দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- সৌরবিদ্যুৎ-উদ্যোক্তা তৈরিতে ঋণ দেবে পিকেএসএফ
- ব্র্যাকে এরিয়া অ্যাম্বাসেডর পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ
- মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
- এআই কারসাজি: নারীকণ্ঠে হাতিয়ে নিল ৭ লাখ
- কাশফুলের শুভ্রতার চাদরে ঢেকে গেছে পদ্মার চরে
- আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- নারীদের নিরাপদ যাতায়াতে নামছে আরও ১০০ ‘পিংক বাস’
- নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন
- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম
- গরুর মাংস কীভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি
- উদ্যোক্তা দুই বান্ধবী নারীদের জন্যে নিয়ে এলো ‘ওলো সই’
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
- বাড়ি ফিরতে যশোর কারাগারে ৪৫ ভারতীয় নাগরিকের কান্না
- আলোচনায় জাতিসংঘে জাইমা রহমানের লিগ্যাল অফিসার পদ
- জীবনের যে বয়সেই থাকুন, স্বপ্ন দেখা কেন জরুরি জানেন?
- কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বান্দরবানের পর্যটন শিল্প
- ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
- মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’?
- নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
- কাশফুলের শুভ্রতার চাদরে ঢেকে গেছে পদ্মার চরে
- মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
- নারীদের নিরাপদ যাতায়াতে নামছে আরও ১০০ ‘পিংক বাস’
- গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
- ব্র্যাকে এরিয়া অ্যাম্বাসেডর পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ








