দফায় দফায় ভূমিকম্পের পরও নিউজিল্যান্ডে সুনামির সতর্কতা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের (৫ মার্চ) এসব ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নর্থ আইল্যান্ড এলাকায় হয়েছে। এরপরই সেখানকার উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেশটির জাতীয় জরুরি সংস্থা পূর্ব উপকূলীয় এলাকায় সুনামির হুমকির বিষয়ে সতর্ক করেছিল।
বিভিন্ন শহরে কয়েকশ’ মানুষ উঁচু স্থানে উঠতে চেষ্টার সময় বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। তবে শুক্রবার দুপুরে কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বড় ঢেউ চলে গেছে। স্থানীয়দের নিজ বাড়িতে ফিরতে বলা হয়েছে। তবে সৈকত এড়িয়ে চলার নির্দেশ বহাল আছে।
দ্য সাউথ প্যাসিফিক আর্চিপেলাগোস অব নিউ ক্যালেডোনিয়া ও ভানৌতুতেও বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল। এই দুটি দেশের উপকূলে ১০ ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে। দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর ও চিলিতে ১ মিটার ঢেউ উপকূলে পৌঁছেছে।
হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানান, সুনামি ঢেউ পর্যালোচনা করা হয়েছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ইন্সটাগ্রামে লিখেছেন, আশা করি সেখানে সবাই ভালো আছেন।
শুক্রবার ভোরে সাত মাত্রার বেশি তিনটি ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্প। এটি ছিল ৮ দশমিক ১ মাত্রার। জনবসতিহীন কারবাডেক আইল্যান্ডে এটি আঘাত হানে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








